উচ্ছেদ অভিযান
উচ্ছেদ অভিযান সেনবাগে দীর্ঘ ১০ বছর পর যাত্রী ছাউনিটি দখলমুক্ত ৪২ হাজার টাকা জরিমানা আদায় সেনবাগ উপজেলার ফেনী - নোয়াখালী মহাসড়কের রাস্তার মাথায় জেলা পরিষদ নির্মিত যাত্রী ছাউনিটি দখল মুক্ত করলো উপজেলা প্রশাসন। গত ৩০ - ০৩ - ২০১৭ ইং রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আলম ও সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ ইমতিয়াজ হোসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান , ওয়ান ইলেভেনের সময় যাত্রী ছাউনিটি ভেঙ্গে ফেললে একটি চক্র দীর্ঘ ১০ ব ৎসর যাব ৎ দখল করে ব্যবসা পরিচালনা করছিলো। সেনবাগ উপজেলা সদরের কানেকটিং রোডের একমাত্র যাত্রী ছাউনিটি দীর্ঘদিন অবৈধ দখলে থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছিলেন। অপর দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম এবং সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ ইমতিয়াজ হোসেন অভিযান চালিয়ে রাস্তার মাথা পোলের গোড়ায় অবৈধ ঘর নির্মাণের জন্য আবদুস ছোবহানের ৫ হাজার ...