সেনবাগে সড়ক বিভাগের ২৪ কি : মি : রাস্তা মরনফাঁদ , যাত্রীদের চরম দূর্ভোগ , নেই প্রশাসনের উদ্দ্যোগ ...... সেনবাগ উপজেলার একমাত্র প্রধান সড়ক সওজ বিভাগের সোনাইমুড়ী - সেনবাগ - চন্দেরহাট ২৪ কি : মিটার রাস্তা বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি বিগত সরকারের আমলে ২০০৪ সালে ১৮ ফুটে উন্নীত করে নির্মিত হবার পর থেকে ওয়ান ইলেভেন সহ দীর্ঘ ১৩ বছরে ও সংস্কার না করায় রাস্তাটির প্রায় ৩ হাজার স্পটে খানাখন্দ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে বাস , ট্রাক , সিএনজি অটোরিক্সা সহ সকল ধরনের যানবাহন ও যাত্রীদের চলাচলে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে প্রতিনিয়তই। এ সড়কে বিভিন্ন ধরনের কয়েকশত যানবাহন ও পন্যবাহী গাড়ী চলাচল করছে ঝুঁকি নিয়ে। পুরো রাস্তা ব্যবহার অনুপযোগী হওয়ায় প্রতিনিয়ত রিক্সা , অটোরিক্সা , সিএনজি সহ সকল ধরনের যানবাহনের ক্রুটিতে ক্ষুব্দ চালকরা। সেনবাগের ছাতারপাইয়া , কানকিরহাট , গাজীরহাটমোড় , সাতবাড়ীয়া , সেনবাগ পৌরশহর , রাস্তারমাথা , কল্যান্দী , মিয়ারহাট , ফকিরহা...