Posts

Showing posts from April, 2017

রাস্তা মরনফাঁদ,যাত্রীদের চরম দূর্ভোগ,নেই প্রশাসনের উদ্দ্যোগ

Image
  সেনবাগে সড়ক বিভাগের ২৪ কি : মি : রাস্তা মরনফাঁদ , যাত্রীদের চরম দূর্ভোগ , নেই প্রশাসনের উদ্দ্যোগ ......   সেনবাগ উপজেলার একমাত্র প্রধান সড়ক সওজ বিভাগের সোনাইমুড়ী - সেনবাগ - চন্দেরহাট ২৪ কি : মিটার রাস্তা বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি বিগত সরকারের আমলে ২০০৪ সালে ১৮ ফুটে উন্নীত করে নির্মিত হবার পর থেকে ওয়ান ইলেভেন সহ দীর্ঘ ১৩ বছরে ও সংস্কার না করায় রাস্তাটির প্রায় ৩ হাজার স্পটে খানাখন্দ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে বাস , ট্রাক , সিএনজি অটোরিক্সা সহ সকল ধরনের যানবাহন ও যাত্রীদের চলাচলে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে প্রতিনিয়তই। এ সড়কে বিভিন্ন ধরনের কয়েকশত যানবাহন ও পন্যবাহী গাড়ী চলাচল করছে ঝুঁকি নিয়ে। পুরো রাস্তা ব্যবহার অনুপযোগী হওয়ায় প্রতিনিয়ত রিক্সা , অটোরিক্সা , সিএনজি সহ সকল ধরনের যানবাহনের ক্রুটিতে ক্ষুব্দ চালকরা।   সেনবাগের ছাতারপাইয়া , কানকিরহাট , গাজীরহাটমোড় , সাতবাড়ীয়া , সেনবাগ পৌরশহর , রাস্তারমাথা , কল্যান্দী , মিয়ারহাট , ফকিরহা...

সেনবাগের শীর্ষ জঙ্গি গ্রেফতার

সেনবাগের শীর্ষ জঙ্গি ইব্রাহিম গ্রেফতার নোয়াখালীর সেনবাগে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার তালিকাভূক্ত শীর্ষ জঙ্গি মো: ইব্রাহিম (৩০) কে গ্রেফতার করেছে। গত ০২-০৪-২০১৭ ইং রোজ রোববার গভীর রাতে সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী ও এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের সর্দ্দার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে ওই গ্রামের ছায়দুল হকের পুত্র।

ইয়াবা ব্যবসায়ীর ৮ মাসের জেল

Image
 সেনবাগে ভ্রাম্যমান আদালতে ইয়াবা ব্যবসায়ীর ৮ মাসের জেল  নোয়াখালীর সেনবাগে মো: শাহজাহান (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ী কে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম। ০২ এপ্রিল ২০১৭ ইং সকাল সাড়ে ৯ টার দিকে সেনবাগ থানার এসআই রফিকুল ইসলাম এক অভিযান চালিয়ে উপজেলার কাদরা ইউপির উত্তর জয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার থেকে দুই পিচ ইয়াবা উদ্ধার করেন। সে জয়নগর এলাকার হাজী ছিদ্দিক মিয়ার পুত্র।

সেনবাগে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

Image
সেনবাগে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ মোঃ আহছান উল্যা (৩৮) নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। ৩১ মার্চ, ২০১৭ রোজ - শুক্রবার রাতে এসআই শফিকুর রহমানের নেতৃত্বে নবীপুর ইউপির দেবীসিংহপুর এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। সে দেবীসিংহপুর গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র।