সেনবাগে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
সেনবাগে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ মোঃ আহছান উল্যা (৩৮) নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। ৩১ মার্চ, ২০১৭ রোজ - শুক্রবার রাতে এসআই শফিকুর রহমানের নেতৃত্বে নবীপুর ইউপির দেবীসিংহপুর এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। সে দেবীসিংহপুর গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র।পুলিশ জানায়, কয়েক বছর আগে ফেনীর বিচারিক আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়। সে মামলায় বিজ্ঞ আদালত দুই বছরের সাজা প্রদান করেন। সাজা প্রাপ্ত হবার পর থেকে আসামী আহছান উল্যা দীর্ঘদিন পলাতক ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ০১ এপ্রিল, ২০১৭ ইং রোজ- শনিবার সকালে সাজা প্রাপ্ত আসামী আহছান উল্যাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী সাজা প্রাপ্ত আসামী আহছান উল্যাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী সাজা প্রাপ্ত আসামী আহছান উল্যাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Comments
Post a Comment