ইয়াবা ব্যবসায়ীর ৮ মাসের জেল

 সেনবাগে ভ্রাম্যমান আদালতে ইয়াবা ব্যবসায়ীর ৮ মাসের জেল
 নোয়াখালীর সেনবাগে মো: শাহজাহান (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ী কে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম। ০২ এপ্রিল ২০১৭ ইং সকাল সাড়ে ৯ টার দিকে সেনবাগ থানার এসআই রফিকুল ইসলাম এক অভিযান চালিয়ে উপজেলার কাদরা ইউপির উত্তর জয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার থেকে দুই পিচ ইয়াবা উদ্ধার করেন। সে জয়নগর এলাকার হাজী ছিদ্দিক মিয়ার পুত্র।
পুলিশ জানায়, ইয়াবা ব্যবসায়ী শাহজাহান মাদক ব্যবসায় জড়িত। এ ঘটনায় সে ৪/৫ বার গ্রেফতার হন। গত সপ্তাহে সে জেল থেকে বেরিয়ে এসে আবারও এ কাজে জড়িত হলে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়।  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম রোববার সকাল সাড়ে ১০ টায় তাকে দোষী সাব্যস্ত করে ৮ মাসের সাজা দেন।
সেনবাগ থানা পুলিশ আজ দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেন। সেনবাগ থানার এস.আই মোঃ রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


Comments