সেনবাগের শীর্ষ জঙ্গি গ্রেফতার
সেনবাগের শীর্ষ জঙ্গি ইব্রাহিম গ্রেফতার
নোয়াখালীর সেনবাগে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার তালিকাভূক্ত শীর্ষ জঙ্গি মো: ইব্রাহিম (৩০) কে গ্রেফতার করেছে। গত ০২-০৪-২০১৭ ইং রোজ রোববার গভীর রাতে সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী ও এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের সর্দ্দার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে ওই গ্রামের ছায়দুল হকের পুত্র।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, ইব্রাহিম নিষিদ্দ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর কেন্দ্রীয় দায়িত্বশীল সদস্য। তার বিরুদ্বে ঢাকার উত্তরা থানায় ২০১২ সালের মামলা নং ৫৬ ও ২০১৫ সালের মামলা নং-৫৭ এবং সেনবাগ থানার মামলা নং ১৭ রয়েছে। গোয়েন্দা সংস্হা ডিএসবির সেনবাগের তালিকায় তার অবস্হান শীর্ষে। দীর্ঘদিন পুলিশ ও গোয়েন্দারা তাকে নজরদারীতে রেখেছিলেন। উত্তরার হলি আর্টিজান সহ কয়েকটি ঘটনায় জড়িতছিলো কিনা পুলিশ তাকে জেরা করছে।নোয়াখালীর সেনবাগে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার তালিকাভূক্ত শীর্ষ জঙ্গি মো: ইব্রাহিম (৩০) কে গ্রেফতার করেছে। গত ০২-০৪-২০১৭ ইং রোজ রোববার গভীর রাতে সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী ও এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের সর্দ্দার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে ওই গ্রামের ছায়দুল হকের পুত্র।
গতকাল সোমবার দুপুরে পুলিশ কড়া নিরাপত্তায় তাকে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরন করেছে।
Comments
Post a Comment